global05 Jun 2025• নিজনি নোভগোরোদ, রাশিয়া
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৫-এ আসক ফাউন্ডেশনের গৌরবের অংশগ্রহণ
রাশিয়ার নিজনি নোভগোরোদ শহরে অনুষ্ঠিত Global Digital Forum 2025-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন জনাব মো: শাহাদাৎ হোসেন শাওন। সেখানে মানবিক ডিজিটাল অধিকার, বিশ্বব্যাপী ইন্টারনেটের সুষম বণ্টন এবং উন্নত ডিজিটাল প্রযুক্তির গণতান্ত্রিক ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করা হয়। ফোরামে বিশ্বের ৯০০টি সংস্থা অংশগ্রহণ করে।


