মানবাধিকার · আইনি সহায়তা · মানবিক সেবা
ASOK Foundation
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করুন অভিযোগের অবস্থা স্বচ্ছতা ও প্রভাব
← সব সংবাদে ফিরে যান
advocacy16 Jun 2026• ঢাকা

নতুন দায়িত্ব গ্রহণ ও শুভেচ্ছা বার্তা!

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক জনাব মাইদুল ইসলাম-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ "পরিচালক (স্বাস্থ্য)" পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। ​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত এই সংস্থাটি দেশজুড়ে মানবাধিকার সুরক্ষা ও আইনী সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই দায়িত্বের আওতায় তিনি বাংলাদেশের আওতাধীন সকল বিভাগ, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম গতিশীল করতে এবং শক্তিশালী কমিটি গঠনে নেতৃত্ব দেবেন। ​আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে আসক ফাউন্ডেশন-এর স্বাস্থ্যসেবামূলক এবং সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে। ​জনাব মাইদুল ইসলাম-এর এই নতুন পথচলার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আশা করি, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটি বৈষম্যহীন ও সুরক্ষিত সমাজ গঠনে আরও একধাপ এগিয়ে যাব।
যাচাইকৃত রেফারেন্স: আসক/২০২৬/২০৯